Smriti Mandhana-Richa Ghosh: বিলেতেও সফল বাংলার রিচা ঘোষ, সঙ্গী স্মৃতি মান্ধানা - Bengali News | Smriti Mandhana and Richa Ghosh only Indians picked for The Hundred Draft for 2024 season - 24 Ghanta Bangla News
Home

Smriti Mandhana-Richa Ghosh: বিলেতেও সফল বাংলার রিচা ঘোষ, সঙ্গী স্মৃতি মান্ধানা – Bengali News | Smriti Mandhana and Richa Ghosh only Indians picked for The Hundred Draft for 2024 season

Spread the love

Smriti Mandhana-Richa Ghosh: বিলেতেও সফল বাংলার রিচা ঘোষ, সঙ্গী স্মৃতি মান্ধানা

কলকাতা: এ বছর আরসিবিকে (RCB) উইমেন্স প্রিমিয়ার লিগ জিতিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ওই টিমের গুরুত্বপূর্ণ সদস্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। এই দুই তারকা এ বার পা রাখতে চলেছেন দ্য হান্ড্রেডে। এ বছরের দ্য হান্ড্রেডের (The Hundred) জন্য মোট ১৭জন ভারতীয় ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে স্মৃতি ও রিচাকে দ্য হান্ড্রেডের ড্রাফ্টে ২টি দল নিয়েছে। ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা সাউদার্ন ব্রেভে ফিরেছেন। আর রিচা ঘোষ আগামী মরসুমে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলবেন।

রিচা ও স্মৃতি ধারাবাহিকভাবে ভারতীয় টিমে খেলেন। সম্প্রতি দু’জনই আরসিবির জার্সিতে উইমেন্স প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছেন। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগে ১০টি ম্যাচে স্মৃতি করেন ৩০০ রান। রয়েছে ২টি অর্ধশতরান। এবং রিচা ১০ ম্যাচে করেছেন ২৫৭ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরি। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৪২।

দ্য হান্ড্রেডে স্মৃতি ও রিচা দু’জনই এর আগেও খেলেছেন। স্মৃতি মান্ধানা সাউদার্ন ব্রেভেই অতীতে খেলেছেন। আর রিচা এর আগে লন্ডন স্পিরিটের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, শিখা পান্ডে, শ্রেয়াঙ্কা পাটিলরাও দ্য হান্ড্রেডের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু তাঁদের জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি বিড করেনি।

শ্রেয়াঙ্কা পাটিল এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের সর্বাধিক উইকেট শিকারী বোলার। কিন্তু তাঁকে কিনতেও আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবশ্য দ্যা হান্ড্রেডের টিমগুলোর কাছে এখনও একজন করে বিদেশি ক্রিকেটারদের নেওয়ার সুযোগ থাকবে ভাইটালিটি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *