T20 World Cup 2024: 'চ্যাম্পিয়ন'দের ভাগ্য ঝুলিয়ে রাখল আফগানিস্তান, টি-২০ বিশ্বকাপে ইতিহাস রশিদদের - Bengali News | Afghanistan created history by register first ever win over Australia keeps them alive in T20 World Cup 2024 - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup 2024: ‘চ্যাম্পিয়ন’দের ভাগ্য ঝুলিয়ে রাখল আফগানিস্তান, টি-২০ বিশ্বকাপে ইতিহাস রশিদদের – Bengali News | Afghanistan created history by register first ever win over Australia keeps them alive in T20 World Cup 2024

Spread the love

T20 World Cup 2024: ‘চ্যাম্পিয়ন’দের ভাগ্য ঝুলিয়ে রাখল আফগানিস্তান, টি-২০ বিশ্বকাপে ইতিহাস রশিদদেরImage Credit source: PTI

কলকাতা: না কোনও অঘটন নয়। ক্রিকেট মহল বলছে, যোগ্য দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। রশিদ-গুলবদিনরা এই প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারালেন। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে আর মাত্র ৪টি ম্যাচ বাকি। কিন্তু এখনও কোনও টিম সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেনি। ক্রিকেট মহল এই পরিস্থিতিতে বলছে অজিদের উড়িয়ে আফগান কাব্য লিখলেন রশিদ-গুলবদিনরা।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই চ্যাম্পিয়নদের ভাগ্য এ বারের টি-২০ বিশ্বকাপে ঝুলিয়ে রাখল আফগানরা। ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে আফগানিস্তান নিজেদের ক্ষমতা প্রমাণ করছে। গত বছরের ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান। এ বার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালেন রশিদরা। আফগানদের নোটবুকে এ+ স্কোরই আসছে। ফিরে যাওয়া যাক ২০২৩ এর ওডিআই বিশ্বকাপে। অস্ট্রেলিয়াকে সে বারও হারাতে পারত আফগানরা। যদি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ২০১ রানের অপরাজিত মহাকাব্যিক ইনিংস উপহার না দিতেন, তা হলে ওডিআই বিশ্বকাপেও অজিদের হারিয়ে দিত আফগানিস্তান। সেটা না হলেও এ বার টি-২০ বিশ্বকাপে ইতিহাস গড়লেন আফগানিস্তানের ক্রিকেটাররা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *