Banana Benefits: পুরুষদের জন্য খুব উপকারী কলা, কীভাবে খাবেন?
পুষ্টিগুণে ভরপুর কলা। বলা যায়, পটাসিয়াম ও আয়রনের উৎস হল কলা। শরীরে এনার্জি ও শক্তি বাড়াতে সাহায্য করে এই ফল। তাই শিশু থেকে নারী,পুরুষ- সকলেরই কলা খাওয়া উচিত
পটাসিয়াম, আয়রন ছাড়াও কলায় প্রচুর মাত্রায় ভিটামিন-এ, সি, বি৬ এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, ফোলেট, ফাইবার ও কার্বোহাইড্রেট পাওয়া যায়। ফলে দেহের ওজন বাড়াতেও কার্যকরী কলা
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের ডায়েটে অবশ্যই কলা রাখা উচিত। এটা বিভিন্ন রোগ সংক্রমণ থেকে রক্ষা করে এবং যৌন ক্ষমতা বাড়ায়
কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। তাই যাঁরা খেলাধূলার সঙ্গে যুক্ত তাঁদের অবশ্যই রোজ কলা খাওয়া উচিত
কলায় উপস্থিত পটাসিয়াম হার্ট এবং স্নায়বিক কাজকর্ম উন্নত করে। ফলে সুস্থ থাকে হার্ট থেকে স্নায়ুতন্ত্র। এছাড়া হজমক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও কার্যকরী এই ফল
হজমক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও কার্যকরী কলা। তাই রোজ সকালে অন্তত দুটি করে কলা খান
নিয়মিত কলা খেলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা বিভিন্ন রোগ-সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন ফ্লু সহজে আক্রমণ করতে পারে না
কলা সাধারণত সকালে খাওয়া উচিত। তবে পুরুষদের অবশ্যই দুধের সঙ্গে মিশিয়ে কলা খাওয়া উচিত। তাহলে কলার সব পুষ্টি পাওয়া যায়







