পড়ত ভূতের গল্প, ChatGPT-তে সার্চ করেছিল, কীভাবে খুন করে, ভাই ও মাকে মেরে গ্রেফতার নাবালক | One youth killed his mother and brother in America - 24 Ghanta Bangla News
Home

পড়ত ভূতের গল্প, ChatGPT-তে সার্চ করেছিল, কীভাবে খুন করে, ভাই ও মাকে মেরে গ্রেফতার নাবালক | One youth killed his mother and brother in America

Spread the love

আমেরিকা: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে নিজের পরিবারকে খুনের ছক ও পরিকল্পনা। আমেরিকার মেসেচুসেটসে নিজের মা ও ১৪ বছরের ছোট ভাইকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে গ্রেফতার ১৭ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত কিশোর। অভিযুক্তের নাম অর্জুন অরবিন্দ (Arjun Aravind)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বোস্টন থেকে ৩০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত অ্যাকটন (Acton) শহরের একটি বাড়িতে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা হলেন ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন (Sudha Venkatesan) এবং তাঁর ১৪ বছর বয়সী ছেলে সিদ্ধার্থ অরবিন্দ (Siddharth Aravind)। মঙ্গলবার বিকেলে গৃহশিক্ষক পড়াতে এসেছিলেন ওই বাড়িতে। অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছিলেন তিনি। সেই সময় কেউ দরজা না খোলায় তিনি অর্জুনের বাবার সঙ্গে যোগাযোগ করেন। অফিসে থাকা অর্জুনের বাবাও ফোনে স্ত্রীকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং স্থানীয় পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত অ্যাকটনের ওই বাড়িতে পৌঁছয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রথম তলায় ছোট ভাই সিদ্ধার্থ এবং বেসমেন্টে (Basement) মায়ের রক্তাত্ত মরদেহ উদ্ধার করে তদন্তকারীরা। দুজনের শরীরে ভোঁতা বস্তুর মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।

এই ঘটনার পর থেকে উধাও ছিল অর্জুন। সেই সঙ্গে পরিবারের ব্যবহৃত সাদা রঙের গাড়িটিও উধাও হয়ে যায়। বুধবার ভোরে পার্শ্ববর্তী ওয়েল্যান্ড (Wayland) শহরের একটি পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা সেই গাড়ির ভেতর থেকেই অর্জুন অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ।

আদালতে জানান, সাম্প্রতিক সময়ে অর্জুনের মানসিক ও আচরণগত নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। অর্জুনের কম্পিউটার ও ইন্টারনেট সার্চ হিস্ট্রি পরীক্ষা করে দেখা গেছে, সে ChatGPT ব্যবহার করছিল। সেখানে সে নিজের পরিবারকে খুনের জন্য কাল্পনিক ও ভৌতিক (Gothic fiction) গল্প, পদ্ধতি এবং নানা পরিকল্পনা নিয়ে চর্চা ও করছিল। ধৃতের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *