SIR Death: ‘আমি বিষ খেয়েছি’, কীটনাশক খেয়ে শেষ মহিলা - 24 Ghanta Bangla News
Home

SIR Death: ‘আমি বিষ খেয়েছি’, কীটনাশক খেয়ে শেষ মহিলা

Spread the love

SIR Death: ‘আমি বিষ খেয়েছি’, কীটনাশক খেয়ে শেষ মহিলা

সৌরভ গুহ, সায়ন্ত ভট্টাচার্য ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: রাজ্যে আবারও মৃত্যু। পরিবারের দাবি, এসআইআর-এর চাপে কীটনাশক খেয়ে আত্মহত্যা এইআরও (AERO)-র। জানা গিয়েছে, তিনি ডায়মন্ড-হারবারের বাসিন্দা। মৃতের নাম মালবিকা রায় ভট্টাচার্য। আজ রুবি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

মালবিকা দেবীর স্বামী অমলেশ ভট্টাচার্যের বক্তব্য, এসআইআর-এর কাজ নিয়ে প্রচণ্ড চাপে ছিলেন তিনি। গত পরশুদিন রাত্রিবেলায় কাজ থেকে বাড়ি ফিরে তিনি নাকি জানান, তাঁকে অপমান করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে ফাঁসানো হয়েছে। অমলেশবাবু স্ত্রীর কাছে জানতে চান, কারা এই কাজ করছে? স্ত্রীকে তিনি প্রশ্ন করেন,  “কারা তোমাকে ফাঁসিয়েছে? অপমান করেছে?” তবে, মালবিকা মুখ খোলেননি।

এরপর মধ্য রাতে হঠাৎ উঠে তিনি স্বামীকে বলেন, তাঁর নীল বমি হচ্ছে। শরীর খারাপ লাগছে। সেই সময়ই সন্দেহ হয় স্বামীর। জিজ্ঞেস করেন, মালবিকা কী খেয়েছে? তখনই তিনি বলেন, “আমি কীটনাশক খেয়েছি।” তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ওয়াশ করার জন্য। এরপর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রুবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে মৃত্যু হয় তাঁর।

গোটা ঘটনায় তাঁর স্বামীর অভিযোগ নির্বাচন কমিশনের দিকে। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের চাপে এবং এসআইআর-এর কাজ নিয়ে যথেষ্ট পরিমাণে চাপে ছিল। তিনি বলেন, “এদের জন্যই আমি আমার স্ত্রীকে হারিয়েছি এবং আমার মেয়ে তাঁর মাকে হারিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *