Bankura: দাউদাউ আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড়, বড় কোনও বিপদের ইঙ্গিত? - Bengali News | Dabanal: Fire broke out at Bankura susunia hill - 24 Ghanta Bangla News
Home

Bankura: দাউদাউ আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড়, বড় কোনও বিপদের ইঙ্গিত? – Bengali News | Dabanal: Fire broke out at Bankura susunia hill

Spread the love

শুশুনিয়া পাহাড়ে আগুনImage Credit source: Tv9 Bangla

বাঁকুড়া: ক্যালিফোর্নিয়ায় দাবানলের কথা মনে আছে? আগুনের গ্রাসে পুড়ে খাক হয়ে গিয়েছিল একটা গোটা শহর? এবার বাংলায়ও দাবানল। দাউ-দাউ করে জ্বলছে পাহাড়। বর পেতেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে বন দফতর। কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

দু’বছর যেতে না যেতেই ফের আগুন লাগলো শুশুনিয়া পাহাড়ে। বৃহস্পতিবার সকাল থেকে পাহাড়ের একাংশে মাটিতে পড়ে থাকা ঝরা শুকনো পাতায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখা যায় পাহাড়ের একাংশে। সাদা ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা পাহাড়।

২০২৪ সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে শেষবার আগুন লেগেছিল। সেই আগুন ছড়িয়ে পড়েছিল পাহাড়ের বিস্তীর্ণ অংশে। সেবার আগুন এতটাই ভয়াবহ আকার নিয়েছিল যে, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাম ছুটেছিল বন দফতরের। লাগাতারভাবে তিন চার দিন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সমর্থ হয়েছিল বন দফতর।

সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বন দফতর লাগাতার নজরদারি চালানোয় এবং একাধিক ব্যবস্থা নেওয়ায় গত বছর শুশুনিয়া পাহাড়ে ঠেকানো গিয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনা। তবে দু বছর যেতে না যেতেই ফের আগুন লাগলো শুশুনিয়া পাহাড়ে। আজ সকালে পাহাড়ের পুর্ব অংশে ফের আগুন দেখতে পান স্থানীয়রা। পাহাড়ের গায়ে পড়ে থাকা শুকনো পাতায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে পাহাড়ের ওই অংশে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় শুশুনিয়া পাহাড়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বন কর্মীরা। ব্লোয়ার দিয়ে পাহাড়ের গায়ে পড়ে থাকা শুকনো পাতার স্তুপকে বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে বন কর্মীরা। কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই অগ্নিকান্ডের জেরে পাহাড়ে থাকা বিভিন্ন জীবজন্তু, সরিসৃপ ও বিরল প্রজাতির গাছ ও লতার মৃত্যু হবে বলে আশঙ্কা বন দফতরের। তবে এর থেকে বড় কোনও বিপদের ইঙ্গিতের দেননি আধিকারিকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *