দর্শনার ভিডিয়ো দেখেই হুঁশ হারাল নেটপাড়া, সৌরভও নাকি ‘পাগল’ হবেন! – Bengali News | Bengali actress darshana banik dresses up in white and here is what he heard
গত বছর ডিসেম্বর মাসের ১৫ তারিখে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিক। চুপি-চুপি সম্পর্ক গড়ে উঠেছিল দর্শনা-সৌরভের। দর্শনার আগে সৌরভের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রী অনিন্দিতা বসুর। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে তাঁরা লিভ টুগেদার করতেন। নিজেরাই ভাগাভাগি করে সেই ফ্ল্যাটটি কিনেছিলেন। তারপর সেই সম্পর্ক থমকে যায়। নতুন সম্পর্ক গড়ে ওঠে দর্শনা-সৌরভের মধ্যে। এই দর্শনাকে নিয়ে এখন সুখের সংসার করছেন সৌরভ। বিয়ের পর দর্শনা যে সুখে আছেন, তা তাঁর পোস্টগুলি দেখলেই স্পষ্ট হয়। সম্প্রতি তিনি একটি সাদা রঙের লেহেঙ্গা শাড়ি পরে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়ো দেখে অনেকেই মোহিত।
মাথা থেকে পা পর্যন্ত গয়না এবং সাদা পোশাকটিতে দারুণ সুন্দর দেখতে লাগছে দর্শনাকে। ভিডিয়ো পোস্ট হতেই নানা ধরনের মন্তব্য ভেসে আসছে কমেন্ট বক্সে। বহু নেটিজ়েন তাঁকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। সৌরভের কথা উল্লেখ করতে ভুলছেন না। কমেন্ট বক্সে মন্তব্য এসেছে, “এই দর্শনাকে দেখলে তো সৌরভ পুরো পাগল হয়ে যাবে।”
এই খবরটিও পড়ুন
সৌরভের বিয়ে যখন ঠিক হয়েছিল, তখন দর্শনাকে নেটিজ়েনরাই সাবধান করে বলেছিলেন, “সৌরভ একটা ‘ফালতু’ ছেলে। দিদি তুমি খুব ভাল। আবারও ভেবে দেখো।” এই মন্তব্যটি পরার পর TV9 বাংলা সৌরভের সঙ্গে যোগাযোগ করায় অভিনেতা বলেছিলেন, লোকের তো প্রচণ্ড মাথা ব্যথা। এখনও পর্যন্ত দর্শনার আমাকে ফালতু লাগেনি। যদি কখনও লাগে, তিনি নিশ্চয়ই জানাবেন।”