1TB Data Leaked via Compromised Email
ব্যাঙ্ক অফ বরোদায় কী ঘটেছে?
সাইবার অ্যাটাকের ফলে ব্যাঙ্ক অফ বরোদার অন্তত ১ টেরাবাইট ডেটা ফাঁস হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তথ্যফাঁসের ঘটনা স্বীকার করেছে, তবে জানিয়েছে কোর ব্যাঙ্কিং সিস্টেমের কোনও ক্ষতি হয়নি।
তথ্যচুরির কারণ কী?
X হ্যান্ডলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের তথ্যভাণ্ডার সুরক্ষিত রাখার শক্তিশালী প্রোটোকল রয়েছে। এক কর্মীর ইমেল অ্যাকাউন্ট ফাঁস হয়ে সেটিকে ব্যবহার করেই এই তথ্যচুরি হয়েছে। সাইবার অপরাধীরা ব্যাঙ্কের কোর সিস্টেমে ঢুকতে পারেনি বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ঘটনার পরে ব্যাঙ্ক কী পদক্ষেপ নিয়েছে?
গোটা বিষয়টি নিয়ে ফরেন্সিক তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক জানিয়েছে, দ্রুত বিষয়টিতে নজর দেওয়া হয়েছে এবং যথাযথ পদক্ষেপ করা হয়েছে। নিয়মমাফিক যা যা করা প্রয়োজন, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে এবং গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে সব ব্যবস্থা নিতে ব্যাঙ্ক বদ্ধপরিকর বলে জানানো হয়েছে।
কী কী তথ্য ফাঁস হয়েছে?
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডার্ক ওয়েবে বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে, যার মধ্যে ব্যক্তিগত ও কর্পোরেট ব্যাঙ্কিং রেকর্ড রয়েছে বলে অভিযোগ। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, চুরি হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের তথ্য, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, ঋণপত্র এবং সংস্থার ইন্টারনাল অডিট রেকর্ডও রয়েছে।