Refrigerator Use Tips: ফ্রিজে সবজি-ফল রাখার সময় এই ভুলগুলি করবেন না
রেফ্রিজারেটর ছাড়া বর্তমানে জনজীবন কার্যত অচল। আজকাল অধিকাংশই মহিলাই সংসারের পাশাপাশি চাকরি করেন। ফলে ঘরে-বাইরে একসঙ্গে সামলাতে রেফ্রিজারেটর ছাড়া চলে না
আজকাল তাপমাত্রা যেভাবে বাড়ছে, দাবদাহের প্রকোপ বাড়ছে, সেখানে রান্না করা খাবার হোক বা দুধ, কাঁচা সবজি, মাছ, মাংস, ডিম কয়েকদিন তাজা রাখতে রেফ্রিজারেটরই ভরসা। এছাড়া ঠান্ডা জল বা বরফের জন্য তো রেফ্রিজারেটর ছাড়া উপায় নেই
রান্না করা খাবার থেকে কাঁচা শাক-সবজি কয়েকদিন পর্যন্ত ফ্রিজে টাটকা রাখতে বিশেষ কয়েকটি টিপস মেনে চলা জরুরি। বিশেষত, কাঁচা সবজি ফ্রিজে রাখায় ভুল হলে সেগুলির পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়
অনেকের মতে, কাটা সবজি খুব বেশিদিন ফ্রিজে রাখা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, সবজি কেটে ফ্রিজে বেশিদিন রাখলে সেটির মধ্যে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়। ফলে সেই সবজি খেলে শরীরে উপকারের থেকে বেশি অপকার হতে পারে
কিছু সবজি রয়েছে, যেগুলি কখনও ফ্রিজে রাখা উচিত নয়। যেমন, আলু, পেঁয়াজ, রসুন কখনও ফ্রিজে রাখবেন না। এগুলি ঘরের সাধারণ তাপমাত্রায় রাখা উচিত
লাউকে পুষ্টির ভাণ্ডার হিসাবে বিবেচিত করা হয়। অনেকেই কাজের সুবিধার জন্য একসঙ্গে লাউ কেটে ফ্রিজে কয়েকদিন রেখে দেন। এটা করলে লাউয়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। লাউ গোটা অবস্থায় ফ্রিজে রাখলেও কেটে রাখা উচিত নয়
কিছু শাক-সবজি এবং ফল কেটে বেশ কয়েকদিন ফ্রিজে রেখে দিলে সেগুলির রং বদলে যায়। বিশেষজ্ঞদের মতে, শাক-সবজি বা ফলের রং বদল হয়ে গেলে সেটার সতেজভাব নষ্ট হয়ে যায়। তাই সেগুলি খেলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। সেজন্য খুব বেশিদিন ফ্রিজে সবজি বা ফল রাখা উচিত নয়
অনেকেই তরমুজ কেটে খানিক অংশ খাওয়ার পর বাকি অংশ ফ্রিজে রেখে দেন। ফল বেশিক্ষণ কেটে রাখলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই তরমুজও কেটে বেশিক্ষণ ফ্রিজে রাখা উচিত নয়







