T20 World Cup 2024: সঞ্জুর চেয়ে পন্থকে এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী - Bengali News | Yuvraj Singh Picks Rishabh Pant as India's Wicketkeeper for T20 World Cup - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup 2024: সঞ্জুর চেয়ে পন্থকে এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী – Bengali News | Yuvraj Singh Picks Rishabh Pant as India’s Wicketkeeper for T20 World Cup

Spread the love

T20 World Cup 2024: সঞ্জুর চেয়ে পন্থকে এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তন বিশ্বজয়ী

কলকাতা: আইপিএল এক্কেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। আর ২টি ম্যাচ বাকি। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। তারপরই সকল ক্রিকেট প্রেমীদের নজর চলে যাবে টি-২০ বিশ্বকাপে। এ বার কি রোহিত শর্মার ভারতে আসবে বিশ্বকাপ ট্রফি? বিশ্বকাপে ভারতের একাদশ কেমন হবে? এই নিয়ে ক্রিকেট মহলে থেকে থেকে আলোচনা হচ্ছে। তাতে আলোচনায় দেশের দুই উইকেটকিপার। সঞ্জু স্যামসন (Sanju Samson) নাকি ঋষভ পন্থ (Rishabh Pant)? টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের একাদশে উইকেটকিপার হিসেবে কে সুযোগ পাবেন? দেশের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং এখানে সঞ্জুর থেকে এগিয়ে রেখেছেন পন্থকে।

আইসিসিকে যুবরাজ সিং বলেন, ‘আমি ঋষভ পন্থকে এগিয়ে রাখব। সঞ্জু সত্যিই দারুণ ফর্মে রয়েছে। কিন্তু ঋষভ বাঁ হাতি। এবং আমার বিশ্বাস ভারতের হয়ে ঋষভের ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে। যা ও আগেও করেছে। বেশি টেস্ট ক্রিকেটে। আমি মনে করি বড় মঞ্চের ও ম্যাচ উইনার।’

যুবির কথায়, ‘দল নির্বাচনে একটা ভালো দিক দেখলাম। আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়াররা কেমন পারফর্ম করেছে এবং তারপর আইপিএলে তাঁরা কেমন পারফর্ম করেছে সেটা দেখা হয়েছে। শুধু আইপিএলের ফর্ম দেখে দলে নেওয়া হয়নি। কারণ যদি আইপিএলের ফর্মের দিকে দেখা হয় হার্দিক ভালো পারফর্ম করেনি। ভারতের হয়ে ও অতীতে যা করেছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিশ্বকাপে ওর বোলিং গুরুত্বপূর্ণ। আর ওর ফিটনেসও ভীষণ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বিশ্বকাপে বিশেষ পারফর্ম করবে ও।’

ক্রিকেট মহলে অনেকেই বিরাট কোহলিকে বিশ্বকাপে ওপেনিংয়ে দেখতে চাইছেন। যুবরাজ অবশ্য তেমনটা চান না। তিনি বলেন, ‘আমার মনে হয় রোহিত ও যশস্বীর ওপেন করা উচিত। বিরাটের ৩ নম্বরে ব্যাটিংয়ে নামা উচিত। আর ওর জায়গা ওটাই। তারপর চার নম্বরে রয়েছে সূর্য। তারপর তো বেশ কয়েকটা বড় বিকল্প রয়েছে। আমি তো বেশ বাঁ-হাতি, ডান-হাতি কম্বিনেশন দেখতে পাচ্ছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *