সৌরভের সঙ্গে সম্পর্ক ভেঙেছে, এবার ভাল খবর দিলেন অনিন্দিতা - Bengali News | Anindita bose delivered a good news regarding her new clothing brand - 24 Ghanta Bangla News
Home

সৌরভের সঙ্গে সম্পর্ক ভেঙেছে, এবার ভাল খবর দিলেন অনিন্দিতা – Bengali News | Anindita bose delivered a good news regarding her new clothing brand

Spread the love

অভিনেতা সৌরভ দাসের সঙ্গে একটা সময় লিভইন সম্পর্কে ছিলেন অনিন্দিতা বসু। তাঁদের সেই সম্পর্ক পরিণতি পাইনি। তবে ব্যক্তিগত জীবনে বেশ ভালই আছেন অনিন্দিতা। এবার দিলেন নতুন খবর। ভক্তদের জন্য আনলেন এক নতুন উপহার। অনিন্দিতা শিল্পী মানুষ। অভিনয়ের পাশাপাশি বিশেষ দক্ষতা রয়েছে ছবি আঁকায়। আর সেই দক্ষতাকেই কাজে লাগিয়ে তিনি এবার খুলে ফেললেন অনিন্দিতা বোস আর্ট– একটি জামা কাপড়ে ব্র্যান্ড। ইতিমধ্যেই সে সংক্রান্ত বিস্তারিত তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এরই পাশাপাশি অনিন্দিতা লিখেছেন, “আমার ব্র্যান্ডের সঙ্গে সকলের আলাপ করিয়ে আমি খুশি। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম কী করে আমার কাজ আরও সবার কাছে পৌঁছে দিতে পারি। এই গরমের জন্য এক্কেবারে উপযুক্ত। আমি নিজে এই জিনিসগুলি তৈরি করতে যত না উপভোগ করছি, আশা রাখছি আপনাদের তার থেকেও বেশি ভাল লাগবে।” তাঁর এই নতুন পদক্ষেপে শুভেচ্ছা এসেছে টলিউড এমনকি বলিউড থেকেও। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেমন লিখেছেন, “অনেক শুভ কামনা। তোমার জন্য আমি ভীষণ খুশি।”

টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন অনিন্দিতা। কিছু দিন আগেই জন্মদিন গিয়েছিল তাঁর। সেই উপলক্ষে শেয়ার করেছিলেন একগুচ্ছ ছবি। বিচ্ছেদ হয়ে গেলেও সৌরভ দাসের সঙ্গে তাঁর বন্ধুত্বের খবর আগেই সামনে এসেছে। আজও সৌরভের প্রোফাইলে উঁকি দিলে জ্বলজ্বল করে অনিন্দিতার ছবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *