Mohammed Shami: মহম্মদ সামির অনাকাঙ্খিত রেকর্ড! মনে করালেন বুমরার সেই ওভার - Bengali News | Mohammed Shami's erratic start creates unwanted record in India vs Pakistan Champions Trophy clash - 24 Ghanta Bangla News
Home

Mohammed Shami: মহম্মদ সামির অনাকাঙ্খিত রেকর্ড! মনে করালেন বুমরার সেই ওভার – Bengali News | Mohammed Shami’s erratic start creates unwanted record in India vs Pakistan Champions Trophy clash

Spread the love

দুবাইয়ে চলছে ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচেই অনাকাঙ্খিত রেকর্ড মহম্মদ সামির। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শুরুটা তাঁর একেবারেই ভালো হয়নি। আবারও চোট কি না, এই প্রশ্নও উঠেছিল। পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারে হঠাৎই মাঠ ছেড়েছিলেন মহম্মদ সামি। কিছুক্ষণ পরই অবশ্য ফিরে আসেন, দুর্দান্ত বোলিংও করেন। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই অস্বস্তিতে কেটেছিল সামির।

গত চ্যাম্পিয়ন্স ট্রফি অর্থাৎ ২০১৭ সালে ৯ বলের ওভার করেছিলেন জসপ্রীত বুমরা। সে সময় সদ্য টিমে জায়গা পাক করছিলেন বর্তমানের এক নম্বর পেসার। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধেই ৯ বলের ওভার করেছিলেন বুমরা। এ দিন সামি ভারতীয় বোলিং ওপেন করেন। যাতে পাঁচটি ওয়াইড বল। অর্থাৎ সব মিলিয়ে ১১ বলের ওভার। অনাকাঙ্খিত রেকর্ডে ছাপিয়ে গেলন জসপ্রীত বুমরাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও সার্বিক রেকর্ড জিম্বাবোয়ের তিনাসে নায়াঙ্গারার দখলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ওভারে সাতটি ওয়াইড করেছিলেন জিম্বাবোয়ের এই বোলার। সামি নতুন বলে বোলিং করেন। এদিন সুইং হচ্ছিল। ফলে নতুন বল কন্ট্রোল করা সহজ ছিল না। সামি অবশ্য পরের ওভার থেকেই পরিস্থিতি সামলে নেন। এরপর অনবদ্য বোলিংয়ে ভরসাও দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *