বিয়ের ৪ দিনের মধ্যেই জুটল চরম অপমান! পাল্টা জবাব রূপাঞ্জনারও - Bengali News | Rupanjana mitra got age shamed, gave a befitting reply - 24 Ghanta Bangla News
Home

বিয়ের ৪ দিনের মধ্যেই জুটল চরম অপমান! পাল্টা জবাব রূপাঞ্জনারও – Bengali News | Rupanjana mitra got age shamed, gave a befitting reply

Spread the love

সদ্য বিয়ে করেছেন রূপাঞ্জনা মিত্র। গত ১৯ এপ্রিল পরিচালক-অভিনেতা রাতুল মুখোপাধ্যায়কে করেছেন আপন। রাতুলের থেকে বয়সে বেশ খানিকটা বড় রূপাঞ্জনা। তা নিয়ে যদিও মাথাব্যথা নেই দম্পতির। তবু বিয়ের চার দিনের মধ্যেই রূপাঞ্জনার জুটল চরম অপমান। ধেয়ে এক কটাক্ষ। তবে চুপ করে রইলেন না রূপাঞ্জনাও। পাল্টা ধুয়ে দিলেন তিনিও। কী ঘটেছে?
বিয়ের পরেই ছেলে রিয়ান ও স্বামী রাতুলকে নিয়ে কলকাতার এক বিলাসবহুল হোটেলে খেতে গিয়েছিলেন তিনি। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করে নেন রূপাঞ্জনা। ‘ডিনার ডেট’-এর সেই ছবিতেই একজন মন্তব্য করেন, ‘বুড়ির সাজ কী!’

ওই মন্তব্য চোখ এড়ায়নি রূপাঞ্জনার। সমালোচনার তোয়াক্কা না করে পাল্টা উত্তর দিলেন ‘দীপার শাশুড়ি’। রূপাঞ্জনার উত্তর, “সিরিয়ালের চরিত্রেও বুড়ি নই। আসল জীবনেও নই। এটা ওই লক প্রোফাইলের আড়াল থেকে ঈর্ষান্বিত হয়ে করা এক মন্তব্য। আসলে কী জানেন তো আপনারাই সমাজের মানুষ যারা নিজেরা হতাশাগ্রস্ত হয়ে থাকেন আর অন্যদের উস্কানি দেন। প্রোফাইল ব্লক করতেই পারতাম, কিন্তু করব না। যারা ঘৃণা করেন তাঁরা সংখ্যায় খুব কম। খুব বেশি আমাদের নিয়ে ভাববেন না তাতে নিজেরাই হতাশায় পড়ে যাবেন। সেটা আমরা চাই না। ভাল থাকবেন।”

প্রথম পক্ষের ছেলেকে কোলে নিয়েই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন রূপাঞ্জনা। তাঁর ছেলের সঙ্গে রাতুলের সম্পর্কও বেশ ভাল। তাঁরা দু’জন দুজনকে ডাকেন চ্যাম্প বলে। বয়স কখনওই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের সম্পর্কে। বিয়ে করে একসঙ্গে ভাল আছেন তাঁরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *