অবসর নিয়েছেন কবি, সংসার চালাতে রান্নার ব্যবসা শুরু করেছেন জয় গোস্বামীর স্ত্রী - Bengali News | Joy Goswami opens up about his wife started new home delivery business - 24 Ghanta Bangla News
Home

অবসর নিয়েছেন কবি, সংসার চালাতে রান্নার ব্যবসা শুরু করেছেন জয় গোস্বামীর স্ত্রী – Bengali News | Joy Goswami opens up about his wife started new home delivery business

Spread the love

মাসখানেক আগে তিনি জানিয়েছিলেন, এবার শুধু আত্ম-পরীক্ষার সময়। আর কোনও দিন প্রকাশিত হবে না তাঁর কোনও লেখা। তিনি হলেন কবি জয় গোস্বামী। তবে ঘরে বসে অবিরাম লিখে চলেছেন তিনি। একটি বিবৃতির মাধ্যমে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন কবি। তারপর কী ভাবে সংসার চলছে কবি জয় গোস্বামীর? সম্প্রতি ‘বেঙ্গল মিউজিক ডিরেক্টরি’ নামের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাত্‍কারে স্পষ্ট কথা জানিয়ে দিলেন কবি।

৭১ বছর বয়সী কবি বললেন, “আমি ৫০ বছর লিখেছি। তারপর অবসর গ্রহণ করেছি। একটা বুলেটিন প্রকাশ করে জানিয়েছি, আমি চেষ্টা করেছি ৫০ বছর ধরে, কিন্তু আমার লেখা হয়নি। আমি লিখতে পারিনি। আমার লেখ উপযুক্ত হয়নি।” তিনি আরও বলেন,’আমার জীবিকা ছিল লেখা। আমি লিখে উপার্জন করতাম। যখন লেখা ছেড়ে দিলাম তখন আমার উপার্জন কমে গেল। এখন আমার স্ত্রী হোম ডেলিভারি করে সংসার চালায়।’

বেনীমাধব স্রস্টা বলেন একা ঘরে বসে সারাদিন তিনি শুধুই লেখেন। যে লেখা কখনও কেউ পড়বে না, জানবে না। ‘কবিতা প্রকাশের ৫০ বছরে’ নামক এক বিনামূল্যের পুস্তিকায় নিজের নতুন লেখা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই কারণ সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘নিজের ব্যর্থতার উপর নিজে রাগ করে কী করব? সেটা মেনে নিতে হবে। মেনে নাও তুমি পারোনি।’ জয় গোস্বামী আরও বলেন, ‘যতদিন আমি এই পূজাসংখ্য়া পরিবৃত্ত থাকব, ততদিন কবিতা লেখার অন্তরে ঢুকতে পারব না, সেটা ২০-২১ বছর ধরে আসছিলাম।’

লেখা ছাড়ার পর ঘনিষ্ঠবৃত্তের কী প্রতিক্রিয়া? আফসোসের সুরে ‘গোঁসাইবাগান’ বললেন,’আমার ঘনিষ্ঠ বন্ধুদের কেউই আসেনি। একটি মাত্র মেয়ে এসেছিল। একজন প্রকাশক, চোখে জল নিয়ে। বাকি কেউ আসেনি, কেউ ফোন করেনি। তাতেই বুঝে গেলাম আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি লিখব না, তাতে কারুর কিছু যায়-আসে না। এটায় আমি একটা ফ্রিডম পাই, একটা শান্তি পাই’।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *