গঙ্গা চুক্তি: দিল্লির দিকে তাকিয়ে ঢাকা - 24 Ghanta Bangla News
Home

গঙ্গা চুক্তি: দিল্লির দিকে তাকিয়ে ঢাকা

Spread the love

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ৷ ১৯৯৬–এ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের তত্‍কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকালে স্বাক্ষরিত এই চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবীকরণের জন্য ভারত সরকারকে দফায় দফায় অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, বিদেশ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রকে এসেছে পদ্মাপারের অনুরোধ৷ এমনকী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জলসম্পদ মন্ত্রী মহম্মদ শহিদউদ্দিন চৌধুরী অ্যানি সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাটিলকে চিঠি লিখে চুক্তি নবীকরণের আর্জি জানিয়েছেন বলেও দাবি করা হয়েছে৷ তবে ভারত সরকারের তরফে এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি বলে সরকারি সূত্রের দাবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *