নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে অভব্যতা, ধৃত শিক্ষক
এই সময়, মালদা: প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময় নবম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি করার অভিযোগ উঠল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার রাতের এই ঘটনা ঘটে মালদা থানা এলাকায়। রাতেই ওই ছাত্রীর পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে ওই শিক্ষককে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ধরে পুলিশ।