Abhishek Banerjee: 'সুপ্রিম কোর্টের ওপর ভরসা করেছিলাম, তাই আমরা হেরেছি', শোকজের পর আরও বিস্ফোরক অভিষেক | Abhishek Banerjee Questions Judiciary After High Court Notice, Cites Reliance on Supreme Court for Poll Loss - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘সুপ্রিম কোর্টের ওপর ভরসা করেছিলাম, তাই আমরা হেরেছি’, শোকজের পর আরও বিস্ফোরক অভিষেক | Abhishek Banerjee Questions Judiciary After High Court Notice, Cites Reliance on Supreme Court for Poll Loss

Spread the love

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য নিয়ে আগেই এজলাসে তীব্র উষ্মাপ্রকাশ করেছিল আদালত। গত বৃহস্পতিবার এই প্রসঙ্গে বিচারপতি কৃষ্ণ রাও মন্তব্য করেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, অভিষেক তার তালিকা দিন। এরপর মঙ্গলবার বিচারপতি রাও পর্যবেক্ষণে জানান, সাংসদের ওই বক্তব্য সরাসরি ফৌজদারি আদালত অবমাননার আওতায় পড়ে। সেই কারণেই তাঁকে কারণ দর্শানোর (শো-কজ) নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিজের নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সেই মামলার শুনানি চলাকালীনই এজলাসে সাংসদের বিতর্কিত সাক্ষাৎকারের প্রসঙ্গটি উঠে আসে। শুনানি পর্বে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের ওই সাক্ষাৎকারের বিষয়টি উল্লেখ করেন এবং দাবি করেন যে, সাংসদের এই বক্তব্য আদালত অবমাননার শামিল। এর পরিপ্রেক্ষিতেই এবার কড়া আইনি পদক্ষেপ করল হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *