Humayun Controversy: ‘সম্ভবত ডেবরা থেকেই লড়ব’, ভরতপুরের হুমায়ুনের দাবি খারিজ প্রাক্তন IPS হুমায়ুনের – Bengali News | Former IPS Humayun rejected the claims of Bharatpur’s Humayun on upcoming election contest
রাজনৈতিক মহলে জোর চর্চা Image Credit: Social Media & TV9 Bangla
ভরতপুর: বিতর্কের আবহে বড় ইঙ্গিত দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সাফ বলেছিলেন, প্রয়োজনে কান্দিতে ডেবরার বিধায়ককে দাঁড় করাব। প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে আসন সমঝোতা করব। জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন। তা নিয়ে জল্পনা যখন পুরোদম চলেছে তখন বড় কথা বলে দিলেন ডেবার বিধায়ক হুমায়ুন কবীর। কান্দি নয়, ডেবরা থেকেই লড়তে চান ভরতপুরের হুমায়ুনের দাবি উড়িয়ে জানিয়ে দিলেন ডেবরার হুমায়ুন।
ডেবরার বিধায়ক বলছেন, “মুর্শিদাবাদ জেলায় যেহেতু এসপি হিসাবে চাকরি করেছি তাই ভরতপুরের বিধায়কের সঙ্গে আমার চেনা-জানা রয়েছে। কথাবার্তাও হয় বিধানসভা দেখা হলে। একজন বিধায়কের সঙ্গে আর একজন বিধায়কের যেভাবে কথাবার্তা হয় সেভাবে আমারও কথাবার্তা হয়। ওনার সঙ্গে ফোনে যোগাযোগ নেই। এরপরই জোরাল দাবি করে বলেন, ভোটের নির্বাচনে দাঁড়ানো নিয়ে তাঁর সঙ্গে আমার কোনও কথা হয়নি। হঠাৎ করে যদি অন্য কোথাও দাঁড়ানোর জন্য যদি সাজেশন দেন সেটা একান্ত তাঁর ব্যক্তিহত মতামত। এটা আমার মতামত নয়। আমার দল আমার পার্টির উপর আমার ভরসা আছে। সম্ভবত আমি ডেবরাতেই লড়ব এবং জিতব।”
এদিকে ঠিক একদিন আগেই এই ইস্যুতে বড় কথা বলেছিলেন হুমাযুন কবীর। ডেবরার বিধায়কের প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন, “দরকারে আর এক হুমায়ুনকে নিয়ে এসে কান্দিতে দাঁড় করাব। দেখব কত ধানে কত চাল হয়। অপূর্ব সরকার তোকেও দেখাব।” হুমায়ুনের দাবি, ডেবরার বিধায়ককে অনেক অসম্মান করা হয়েছে। তাঁর সঙ্গে যে প্রায়শই কথা হয় সে কথাও অকপটে জানান। বলেন, “তাঁর সঙ্গেও প্রায়ই কথা হয় আমার। বিধানসভার লবিতে কথা হয়। ওর বাড়িতেও কথা হয়। ফোনেও কথা হয়। তাঁকেও পদে পদে অসম্মান করা হচ্ছে। আমাদের দুই হুমায়ুন কবীরকে যদি দল মনে করে অপ্রাসঙ্গিক করে রাখব তাহলে সেটা করতে পারে। আমিও কী করতে পারি আমি বলেছি।” এখন ভরতপুরের বিধায়কের এই দাবি ডেবরার বিধায়ক খারিজ করতেই তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।