‘মির্জ়াপুর’-এর পর মঞ্চে ফিরছেন শ্বেতা - 24 Ghanta Bangla News
Home

‘মির্জ়াপুর’-এর পর মঞ্চে ফিরছেন শ্বেতা

Spread the love

নাটকটির গল্পের অনুপ্রেরণা এসেছে বাস্তব ঘটনা থেকে। ১৯৯৫-এ কাশ্মীরে অপহৃত হয়েছিলেন নরওয়ের নাট্যশিল্পী ও পর্বতারোহী হ্যান্স ক্রিশ্চিয়ান অস্ট্রো। ছয় বিদেশির মধ্যে তিনিও ছিলেন। তাঁর জীবনের ঘটনা থেকেই তৈরি হয়েছে ‘হমসা’। নাটকে ইতিহাস, স্মৃতি, শোক এবং মানুষের সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। ছেলের স্মৃতি খুঁজতে তাঁর মায়ের যাত্রাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। নাটকটি শুধু একজন মানুষের অপহরণের ঘটনা তুলে ধরে না, এর মাধ্যমে একটি গোটা অঞ্চলের যন্ত্রণা ও হারানোর কাহিনিও সামনে আসে। ব্যক্তিগত শোক কী ভাবে সামাজিক স্মৃতির সঙ্গে মিশে যায়, তা দেখানো হয়েছে এখানে। প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের অসহায়তা এবং সম্পর্কের টানাপড়েনও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসের পাশাপাশি কল্পনার মিশেল রয়েছে নাটকের বর্ণনায়। কাশ্মীরের পরিবেশ, সেখানকার মানুষের কণ্ঠস্বর এবং নানা উপকথার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *