IPL নিলামে নাম লেখালেন মুস্তাফিজুর, তালিকায় আর কারা?
BCB-কে চিঠি পাঠিয়েছে BCCI
প্রথা অনুযায়ী IPL নিলামের আগে দেশগুলির ক্রিকেট বোর্ডের কাছে খেলোয়াড়দের নাম চাওয়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (BCB) চিঠি পাঠিয়েছে BCCI। এর পরই আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলা মিনি নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন বাঁহাতি কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।
শুধু মুস্তাফিজ একা নন, বাংলাদেশের একঝাঁক তরুণ ও অভিজ্ঞ তারকা এবার IPL-এর নিলামের টেবিলে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন। সূত্রের খবর, আগামী ১৭ নভেম্বর নাম নথিভুক্তের শেষ তারিখের আগেই মুস্তাফিজ়ুরের পাশাপাশি পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন, মিডল-অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ নিলামের জন্য নাম লিখিয়েছেন।