তৎকাল টিকিট পাননি, টোল ফ্রিতে ফোন করে RPF-কে ‘দালাল’ বলে আক্রমণ যাত্রীর, এর পর…
পরের দিন টিকিট কাটতে এসে সুদীপ লক্ষ্য করেন, তিনি পাঁচজনের পিছনে রয়েছেন। আরপিএফের দাবি, রাত থেকে লাইন দিয়ে যাত্রীরা এসে লাইনে দাঁড়িয়েছেন। সেই অনুযায়ী সুদীপকেও লাইনে দাঁড় করানো হয়েছে। সুদীপের অভিযোগ, বুধবার সকালে তৎকাল টিকিটের জন্য যাঁরা লাইনে দাঁড়িয়ে ছিলেন, তাঁদেরকেই টিকিট দেওয়া হয়েছে। সেই সময়ে আরপিএফ কর্মীদের সঙ্গে তাঁর বচসাও হয়। এর পরেই তিনি রেলের টোল ফ্রি নম্বর ১৩৯-এ ফোন করেন এবং আরপিএফদের সম্পর্কে অভিযোগ করেন। অভিযোগ করতে গিয়ে আরপিএফদের ‘দালাল’ বলেও উল্লেখ করেছিলেন।