ডিসেম্বরেই ফিরছেন, হাসিনার ঘোষণার পরে মন্ত্রীর লাল কার্ড
কুদ্দুস আফ্রাদ, ঢাকা
গ্রেপ্তার বা মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও ফাঁসির সাজা মাথায় নিয়ে আগামী ডিসেম্বরেই যে দেশে ফিরবেন, সংবাদ সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে আরও এক বার স্পষ্ট করে দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর এই অবিচল মনোভাবে যেমন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে ‘রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামি লিগে, আমজনতাও এখন সোজাসাপ্টা হাসিনার প্রত্যাবর্তন চাইছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়ে দিলেন, ‘ফ্ল্যাগড টেররিস্ট’ শেখ হাসিনাকে সরকার কোনও ট্রাভেল পাস দেবে না। কারণ তিনি তো ‘রংপুরে স্বশুরবাড়িতে বেড়াতে আসছেন না’, সরকার তাঁকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে চায়। হুমায়ুন বলেন, ‘আমরা তাঁর প্রত্যর্পণ চাই, কারণ তিনি হাজার হাজার মানুষকে খুন করে ভারতে পালিয়ে রয়েছেন।’