ঐশ্বর্য নয়! ১১ বছরের বড় রেখাকে বিয়ে করতে পারেননি বলে আজও অবিবাহিত? - Bengali News | Why salman khan not getting married is this for rekha - 24 Ghanta Bangla News
Home

ঐশ্বর্য নয়! ১১ বছরের বড় রেখাকে বিয়ে করতে পারেননি বলে আজও অবিবাহিত? – Bengali News | Why salman khan not getting married is this for rekha

Spread the love

সলমন খান, বহুবার যিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিয়ের পিঁড়িতে বসবেন না, তবুও আজও তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্চে কবে তবাজবে বিয়ের সানাই। যদিও সলমন খানের জীবনে যে প্রেম আসেনি, বা বিয়ে ঠিক হয়নি, এর মধ্যে কোনওটাই সত্যি নয়। সেই সুবাদেই সলমন খান ভক্তদের মনে আজও একটাই প্রশ্ন বর্তমান, তিনি কেন বিয়ের পিঁড়িতে বসলেন না। নানা সময় নানা সম্পর্কের জেরে বারে বারে ফিরে এসেছে নানা প্রসঙ্গ। যার মধ্যে অন্যতম নাম হল ঐশ্বর্য রাই বচ্চন। টিনসেন টাউনে কান পাতলে শোনা যায় ঐশ্বর্যের জন্য নাকি মরতেও রাজি ছিলেন ভাইজান। তবে কি তাঁর জন্যই বিয়ে করলেন না সলমন! না, তেমনটা নয়।

কয়েকদিনের মধ্যেই ক্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। কিন্তু সেই সম্পর্কের জল খুব বেশিদিন গড়ায় না। কারণ একটাই। ক্যাটের জীবনে একাধিক প্রেম। তবে কেউ তো একজন ছিলেন যাঁরে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন সলমন খান, তিনি কে! উত্তর হল রেখা। হ্যাঁ ঠিক শুনেছেন। রেখাকেই বিয়ে করতে চেয়েছিলেন ভাইজান।

এক সাক্ষাৎকারে তিনি মজা করে জানিয়েছিলেন যে, রেখাকে বিয়ে করতে পারেননি বলেই তিনি আজও হয়তো অবিবাহিত। রেখার প্রতি ভাললাগা ভালবাসা জন্মানো সেলেবদের অভাবে নেই। সেই তালিকাতে ছিলেন খোদ সলমন খানও। তবে রেখার মন প্রাণ জুড়ে কেবল একজনেরই রাজত্ব চলে এসেছে, আর তিনি হলেন খোদ অমিতাভ বচ্চন। রেখাকে মন দেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হাজার হাজার ভক্তের মনে তাঁর রাজত্ব। একের পর এক হিট ছবি উপহার দিয়ে আজও তিনি বলিউডের হার্টথ্রোব। সেই রেখার সঙ্গেই নাম জড়িয়েছে বহু অভিনেতার। সলমন খানও একবার সাক্ষাৎকারে তাই মন খুলে জানিয়ে দিয়েছিলেন তাঁর ভাল লাগাও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *