পুকুরে ভেসে উঠল এপিক - 24 Ghanta Bangla News
Home

পুকুরে ভেসে উঠল এপিক

Spread the love

পুকুরে একঝাঁক ভোটার কার্ড (এপিক) ভেসে উঠতেই চাঞ্চল্য ছড়াল বীরভূমের নানুরের বন্দর গ্রামের দক্ষিণপাড়ায়। রবিবার রাতে স্থানীয় পুকুরে কার্ডগুলি ভাসতে দেখে রাতেই পুলিশে খবর দেওয়া হলে সেগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ভোটার কার্ডগুলি নানুর ব্লকের নওয়ানগর-কড্ডা পঞ্চায়েত এলাকার। ওই এলাকার বিএলও হরিমতি লোহারের বক্তব্য, ‘কার্ডগুলি বাতিল। কয়েকটি কার্ড ওই গ্রামে বোনের বাড়িতে রাখা ছিল, সেগুলিই কোনও ভাবে সংলগ্ন পুকুরে গিয়ে পড়েছে।’ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *