Santanu Sen: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, আপাতত করতে পারবেন না ডাক্তারি - Bengali News | Registration of doctor Santanu Sen cancelled, will not practice for 2 years - 24 Ghanta Bangla News
Home

Santanu Sen: শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, আপাতত করতে পারবেন না ডাক্তারি – Bengali News | Registration of doctor Santanu Sen cancelled, will not practice for 2 years

Spread the love

কলকাতা: চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের বিরুদ্ধে ওঠে বড় অভিযোগ। বৃহস্পতিবার তাঁকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু। তাই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।

দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে শান্তনুর বিরুদ্ধে। এদিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতিক চেয়ারম্যান সুদীপ্ত রায়। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল’কে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে।

অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেন, কাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছে, কোথাও কোন‌ও অনিয়ম হয়নি। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *