দিঘার সমুদ্র সৈকতে আর ব্যবসা নয়, হকারদের সতর্ক করল প্রশাসন - 24 Ghanta Bangla News
Home

দিঘার সমুদ্র সৈকতে আর ব্যবসা নয়, হকারদের সতর্ক করল প্রশাসন

Spread the love

দিঘার বেড়েছে যাতায়াতের সুবিধা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পর্যটক আসার সংখ্যা। সামনেই কালীপুজো। তার পরেই বড়দিন এবং ইংরেজি নতুন বছর। সেই সময়ে দিঘায় আরও বাড়বে পর্যটকের সংখ্যা। তার আগেই পর্যটদের চলাফেরার সুবিধার্থে দিঘার সৈকতে হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দিল প্রশাসন।

বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে বলে সোমবার রাতে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *