তিন দেশে সার্টিফিকেশন Redmi Pad 3-এর, আসছে 4G মডেলও? - 24 Ghanta Bangla News
Home

তিন দেশে সার্টিফিকেশন Redmi Pad 3-এর, আসছে 4G মডেলও?

Spread the love


মুম্বই: নতুন ট্যাবলেট Redmi Pad 3 লঞ্চের প্রস্তুতি শুরু করেছে Xiaomi। সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে একের পর এক আন্তর্জাতিক সার্টিফিকেশন সাইটে…

মুম্বই: নতুন ট্যাবলেট Redmi Pad 3 লঞ্চের প্রস্তুতি শুরু করেছে Xiaomi। সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে একের পর এক আন্তর্জাতিক সার্টিফিকেশন সাইটে ট্যাবলেটটির উপস্থিতি সেই সম্ভাবনা আরও জোরালো করেছে। সম্প্রতি মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গিয়েছে Redmi Pad 3-কে। এর আগে ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও ডিভাইসটির মডেল নম্বর সামনে এসেছিল।

Redmi Pad 2-এর উত্তরসূরি হিসেবে আসতে পারে নতুন এই ট্যাবলেট। উল্লেখ্য, Redmi Pad 2 প্রথম বাজারে এসেছিল ২০২৫ সালের জুন মাসে। ফলে প্রায় দেড় বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্মের মডেল নিয়ে কাজ করছে Xiaomi, এমনই ইঙ্গিত মিলছে।

মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশনে Redmi Pad 3

টিপস্টার @ZionsAnvin-এর X পোস্ট অনুযায়ী, 2610FRP38G মডেল নম্বর-সহ Redmi Pad 3 মালয়েশিয়ার SIRIM সার্টিফিকেশন পেয়েছে। ২০ অক্টোবর, ২০২৬ তারিখে এই অনুমোদন দেওয়া হয়েছে। তালিকায় ডিভাইসটিকে Tablet PC হিসেবে উল্লেখ করা হয়েছে এবং সার্টিফিকেশন হোল্ডার হিসেবে রয়েছে Xiaomi Technologies Malaysia-এর নাম।

তবে SIRIM-এর তালিকায় ট্যাবলেটটির প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, দাম কিংবা লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এই সার্টিফিকেশন থেকে শুধু বোঝা যাচ্ছে, ডিভাইসটি বাজারে আনার প্রস্তুতি এগোতে পারে।

ইন্দোনেশিয়া ও UAE-তেও মিলেছে সার্টিফিকেশন

এর আগে একই 2610FRP38G মডেল নম্বর দেখা গিয়েছিল ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ডেটাবেসে। TechOutlook-এর প্রতিবেদন অনুযায়ী, Wi-Fi-only ভ্যারিয়েন্টটি সেখানে 128228/DJID/2026 সার্টিফিকেট নম্বরে নথিভুক্ত হয়েছে। ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে এই নথিভুক্তি করা হয়। আবেদনকারী হিসেবে ছিল PT Xiaomi Technology Indonesia। তালিকায় ডিভাইসটিকে Redmi ব্র্যান্ডের Tablet Computer হিসেবে উল্লেখ করা হয়েছে। উৎপাদনের দেশ হিসেবে চিনের নাম রয়েছে।

এছাড়াও, Redmi Pad 3 একই মডেল নম্বরে সংযুক্ত আরব আমিরশাহির Telecommunications and Digital Government Regulatory Authority (TDRA)-এর অনুমোদন পেয়েছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং UAE-তে পরপর সার্টিফিকেশন পাওয়ায় একাধিক আন্তর্জাতিক বাজারে ট্যাবলেটটি লঞ্চের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে Xiaomi এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Wi-Fi ও 4G, দুই ধরনের মডেল আসতে পারে?

Redmi Pad 3-এর Wi-Fi ভ্যারিয়েন্টের পাশাপাশি একটি 4G মডেলেরও ইঙ্গিত মিলেছে। TÜV সার্টিফিকেশন ডেটাবেসে Redmi Pad 3-এর Wi-Fi মডেলের সঙ্গে 4G ভ্যারিয়েন্টের উল্লেখ রয়েছে। রিপোর্ট অনুযায়ী, 4G মডেলটির সম্ভাব্য মডেল নম্বর 26104RPF2G।

একই তালিকায় 25040RP0AG, 25040RP0AL এবং 25040RP0AE মডেল নম্বরও রয়েছে। এগুলি Redmi Pad 2-এর Wi-Fi ও 4G ভ্যারিয়েন্টের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

Redmi Pad 3-এর ক্ষেত্রে Wi-Fi-only এবং সেলুলার, দুই ধরনের ভ্যারিয়েন্ট বাজারে আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। তবে ট্যাবলেটটির ফিচার, দাম এবং লঞ্চের সময়সূচি সম্পর্কে নিশ্চিত হতে Xiaomi-র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Get your daily dose of tech news and insight.  Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *