মুখ্যমন্ত্রীর সাফরের আগেই পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক পেল হাসপাতাল
বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে দু’জন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, দু’জন শিশুরোগ বিশেষজ্ঞ ও একজন অ্যানাস্থেসিয়া, জেনারেল ফিজিশিয়ান অর্থাৎ মেডিক্যাল অফিসার এবং একজন চক্ষু ও দন্ত চিকিৎসক মিলিয়ে ১৩ জন ছিল। গত ১০ ফেব্রুয়ারি হাসপাতালে ইলেক্টিভ সিজার ও ব্লাড স্টোরেজ ইউনিটের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনে সফলভাবে দু’টি সিজার হয় হাসপাতালে। তবে, এই পরিষেবা বেশিদিন স্থায়ী হয়নি। সিজার চালু হওয়ার প্রায় আট মাসের মাথায় চলতি মাসে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যানাস্থেসিয়া মিলিয়ে পাঁচজন চিকিৎসক বদলি হওয়ায় বন্ধ হয়ে যায় শিশুরোগের বহির্বিভাগ ও সিজার পরিষেবা। বিনপুরের বিধায়ক প্রণত টুডু বলেন, ‘বিষয়টি নজরে আসতেই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে কাজে দিলে মানুষ আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবে।’