LPG Cylinder Price Hike: নভেম্বরের প্রথম দিনেই ধাক্কা, ফের চড়চড়িয়ে বাড়ল LPG Cylinder-র দাম! এবার কত খরচ হবে? | LPG Cylinder Price Hike: 19 Kg Commercial LPG Cylinder Price Hiked by rs 10, Domestic LPG Cylinder Rate remain Unchanged, Know Latest LPG Rate in Kolkata
আবার দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের।Image Credit: PTI
কলকাতা: দীপাবলির আগেই বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। নভেম্বর মাসের শুরুতেই ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল (LPG Cylinder Price Hike)। অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা থেকে ১১.৫০ টাকা বাড়িয়েছে। রাজ্য ভেদে দাম আলাদাভাবে বেড়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের দামের সঙ্গে তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী সিলিন্ডারের দাম কমায় বা বাড়ায়। এবার ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।
রিপোর্ট অনুযায়ী, ১৯ কেজির এলপিজি সিলিন্ডার, যা বাণিজ্যিক সিলিন্ডার হিসাবেই পরিচিত, তার সিলিন্ডার পিছু দাম ১০ টাকা থেকে ১১.৫০ টাকা বাড়ানো হয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে।
এবার থেকে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮২০ টাকা পড়বে। মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল ২৭৭৪.৫০ টাকা। কলকাতায় আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ২৯৬৪ টাকা। চেন্নাইতে দাম সবথেকে বেশি, এবার থেকে সিলিন্ডার পিছু খরচ পড়বে ২৯৯৪.৫০ টাকা।
তবে গৃহস্থের জন্য স্বস্তির খবর, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পুরনো দামই কার্যকর থাকবে।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও ক্যাটারিংয়ের উপরে মূল প্রভাব পড়বে।