বারাসতে হিংলাজ মন্দির, ১৩ বছরে রাইজিং স্টারের বিশেষ আয়োজন
বারাসতের রাইজিং স্টারের কালীপুজো এ বছর ১৩তম বর্ষে পা দিল। এ বার তাদের বিশেষ আকর্ষণ বালুচিস্তানের বিখ্যাত হিংলাজ মন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপ। সুদূর বালুচিস্তানের ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য ও আবহকে বারাসতে তুলে ধরার উদ্যোগ নিয়েছে ক্লাব। কী ভাবে এল এই ভাবনা? পুজোর আয়োজন ও পরিকল্পনা নিয়ে জানালেন ক্লাব কর্মকর্তা বিশ্বজিৎ মজুমদার ও উত্তম ঘোষ। দেখুন এই সময়-এর বিশেষ প্রতিবেদন।