ভারতের জিপিএস আরও শক্তিশালী, মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ হলো নেভিগেশন স্যাটেলাইট NVS-03
ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেমকে আরও শক্তিশালী করতে মহাকাশে পাড়ি দিল স্যাটেলাইট NVS-03। অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F18 রকেটের মাধ্যমে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এই কৃত্রিম উপগ্রহে থাকা রুবিডিয়াম অ্যাটমিক ক্লক (Rubidium Atomic Clock)-এর সাহায্যে এ বার ম্যাপের অবস্থান এবং সময় গণনা আরও অনেক বেশি নিখুঁত হবে, যার ফলে আমেরিকার প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে।