হ্যালোইনে ভূতুড়ে পার্টি, শহর কলকাতাতে বিশেষ আয়োজন
ভূত, প্রেত, ভ্যাম্পায়ার আর নানা রকম ভয় ধরানো সাজে সেজে ওঠার দিন হ্যালোইন। এ বছর ৩১ অক্টোবর, আজ বিশ্বজুড়ে পালিত হবে এই উৎসব। ভয়কে মজার মোড়কে উদ্যাপন, বিশেষ পোশাক, ভৌতিক সাজসজ্জা, থিম পার্টি আর জমজমাট গানবাজনা, সব মিলিয়ে হ্যালোইনের রাত মানেই অন্য রকম আনন্দ। আর সেই উৎসবের আমেজে শহর কলকাতাতেও রয়েছে বিশেষ আয়োজন। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই হ্যালোইনের রাতে দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতার, উইলসনস দ্য পাব-এ বসতে চলেছে কিটি সু-র বিশেষ পপ-আপ পার্টি। কলকাতার নৈশজীবনে এই আয়োজন নিয়ে আসতে চলেছে কিটি সু-র নিজস্ব পার্টির আবহ, সঙ্গে হ্যালোইনের বিশেষ আকর্ষণ। রাত ৯টা থেকে শুরু হবে এই পার্টি। হ্যালোইন-অনুপ্রাণিত সাজসজ্জায় সেজে উঠবে পার্টির পরিসর। জমজমাট গানবাজনা, ভৌতিক আবহ, আকর্ষণীয় ডিজে পরিবেশনা এবং পানীয়ের সম্ভার— সব মিলিয়ে রাতভর উৎসবের মেজাজে মাততে পারবেন অতিথিরা।