রায়গঞ্জের সভা থেকে AIIMS গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র
AIIMS-এর মানচিত্রে এ বার পাকাপাকি ভাবে জুড়তে চলেছে উত্তরবঙ্গও। রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে সেখানে AIIMS গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত এপ্রিলে উত্তরবঙ্গে ভোটের প্রচারে গিয়ে AIIMS গড়ার প্রতিশ্রুতি-সহ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রায়গঞ্জের প্রশাসনিক সভা থেকে AIIMS গড়ার ঘোষণা করলেন তিনি। পাশপাশি জলপাইগুড়িতেও ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির আশ্বাস দেন তিনি।