ফের সিলেট, রাধারমণ স্মরণে লোকগানের আসর বন্ধের দাবি
এ বিষয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গির আলম বলেন, ‘লোকসংস্কৃতি আমাদের শিকড়। সংস্কৃতির বৈচিত্রই বাংলাদেশের সৌন্দর্য। এ ধরনের নিষেধাজ্ঞা দেশের সংস্কৃতি চর্চাকে সংকুচিত করবে।’ জাহাঙ্গির আলমের কথায়, ‘হাসন রাজা, রাধারমণ দত্ত, দুরবীন শাহ, শাহ আবদুল করিম-সহ অসংখ্য গুণী সাধক সুনামগঞ্জের রত্ন। রাধারমণের জন্মভিটেয় এ ধরনের নিষেধাজ্ঞা কাম্য নয়। আশা করি, প্রশাসন অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।’ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযোগের বিষয়টি জানা নেই। চলতি বছরও রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’