পাওয়ার কথা ৬০৯, ২ ঘণ্টায় স্কোর কমে ১৬৭! প্রধানমন্ত্রীর দ্বারস্থ নিট পরীক্ষার্থী
২ ঘণ্টায় তাজ্জব ঘটনা
তরুণী জানিয়েছেন, তিনি বিষয়টি জানানোর পরে এনটিএ তাদের ওয়েবসাইটে ওএমআর শিটটি সংশোধন করে দেয়। তখনও সংশোধিত ওএমআর শিটটি মিলিয়ে তিনি দেখেছেন, তাঁর প্রাপ্ত নম্বর ৬০৯-ই হচ্ছে। ফলে তিনি নিশ্চিন্ত হন। কিন্তু হঠাৎ করে ফলপ্রকাশের দিনে তরুণী দেখেন, পোর্টালে তাঁর প্রাপ্ত নম্বর ৫৪০। ঠিক তার ২ ঘণ্টার মধ্যেই সেই নম্বর কমে দাঁড়ায় ১৬৭-তে। এই বিভ্রান্তির জেরে আর্যার অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ঠাঁই হয় ১২,৫২,০৩৬ নম্বরে। ভিডিয়ো বার্তায় আর্যা বলেন, ‘আমার কাছে আগের সব স্ক্রিনশট, সংশোধিত ওএমআর শিট এবং সমস্ত নথিপত্র রয়েছে। আমি শুধু আমার খাতার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়ন চাই।’