দুর্যোগের ভয়ে কাঁটা সুন্দরবন উপকূল - 24 Ghanta Bangla News
Home

দুর্যোগের ভয়ে কাঁটা সুন্দরবন উপকূল

Spread the love

হাই অ্যালার্ট জারি হয়েছে বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। নদীপথে চলছে মাইকে প্রচার। প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড শেল্টার। ছুটি বাতিল করে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, ন্যাজাট, সন্দেশখালি, মিনাখাঁয় পুলিশ প্রশাসনের পক্ষে স্পিডবোট, যন্ত্রচালিত নৌকা এবং গাড়িতে করে প্রচার চালানো হচ্ছে। মৎস্যজীবী ও সাধারণ যাত্রীদের বলা হচ্ছে কোনও অবস্থাতেই নদীপথে না যেতে। ন্যাজাট, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ-সহ আশপাশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *