VIP রোডের ধারে হলদিরাম প্রভুজির রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের টিম, যে ছবি উঠে এল…
FAQs
প্রশ্ন: কৈখালির হলদিরাম প্রভুজি আউটলেটে খাদ্য সুরক্ষা দপ্তর কেন অভিযান চালায়?
উত্তর: খাবারের গুণগত মান বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজ্যজুড়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় হানা দিচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। সেই অভিযানের অংশ হিসেবেই মঙ্গলবার কৈখালি হলদিরাম এলাকার প্রভুজি রেস্তোরাঁর রান্নাঘরে হানা দেন আধিকারিকরা।
প্রশ্ন: অভিযানের সময়ে আধিকারিকরা রান্নাঘরে ঠিক কী কী অনিয়ম দেখতে পান?
উত্তর: খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দেখতে পান রান্নাঘরের বিভিন্ন জায়গায় নোংরা ছড়িয়ে রয়েছে এবং সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এমনকী রান্নাঘরের ভিতরে আরশোলার উপস্থিতিও আধিকারিকদের নজরে আসে।
প্রশ্ন: পরিদর্শনের পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?
উত্তর: আধিকারিকরা চরম বিরক্তি প্রকাশ করে আউটলেটটি আপাতত দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এই দু’দিনে পুরো রান্নাঘর পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত (ডিপ ক্লিনিং) করতে বলা হয়েছে। দু’দিন পর আবার পরিদর্শন করে আধিকারিকরা সন্তুষ্ট হলে তবেই আউটলেট খোলার অনুমতি মিলবে।
প্রশ্ন: এই ঘটনা নিয়ে হলদিরাম আউটলেট কর্তৃপক্ষের বক্তব্য কী?
উত্তর: আউটলেটের দায়িত্বে থাকা কর্মী রাঘব পোদ্দার জানান, ফ্লাই ক্যাচার কাজ না করায় মাছি ও পোকার সমস্যা হচ্ছিল। প্রশাসনের নির্দেশ মেনে দু’দিন দোকান বন্ধ রেখে ডিপ ক্লিনিং ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে দ্রুত আউটলেটটি ফের চালু করা হবে।