FIR against Kunal Ghosh: কমপ্লাই না করলে অ্যারেস্ট! ভরসন্ধ্যায় কুণাল ঘোষের বাড়িতে হাজির পুলিশের বিশাল টিম | Big team of howrah police reached MLA Kunal Ghosh's house on Tuesday evening - 24 Ghanta Bangla News
Home

FIR against Kunal Ghosh: কমপ্লাই না করলে অ্যারেস্ট! ভরসন্ধ্যায় কুণাল ঘোষের বাড়িতে হাজির পুলিশের বিশাল টিম | Big team of howrah police reached MLA Kunal Ghosh’s house on Tuesday evening

Spread the love

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় আচমকা কুণাল ঘোষের (Kunal Ghosh) সুকিয়া স্ট্রিটের বাড়িতে হাজির পুলিশের বিশাল টিম। হাওড়া পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট বা গোয়েন্দা শাখার আধিকারিকরা এদিন হাজির হন কুণালের বাড়িতে। তাঁকে একটি নোটিসও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে তাঁকে থানায় হাজিরা দিতে হবে। নির্দেশ না মানলে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে।

কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য থানায় হাজিরা দিতে হয়েছিল বেলেঘাটার বিধায়ককে। হাজিরা দিয়ে বেরিয়ে পুলিশের প্রশ্ন ও তাঁর উত্তরের কিছু নমুনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। এবার ফের একটি পোস্টের জন্যই এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, চারদিনের মধ্যে উত্তর দিতে হবে বেলেঘাটার বিধায়ককে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *