IND vs NZ 3rd T20: অর্ণব আছড়ে পড়ার আগেই ঝড় অভিষেক-বৈভবের, কিউয়িদের বিরুদ্ধে রেকর্ড ভারতের | Abhishek Vaibhav Storm In Wellington As India Create 2 World Records Against New Zealand
ওয়েলিংটন: আগামীকাল আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় অর্ণবের। এর আগেই নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তুমুল ঝড় তুলেছেন ভারতের দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে রীতিমতো তান্ডব চালাচ্ছেন দুই ব্যাটার। ভারতের সামনে লক্ষ্য ১৯৯ রান। কিন্তু এই মুহূর্তে যা স্কোর, তাতে ১০ ওভারেই ভারত এই রান তুলে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রান তোলে কিউয়িরা। ব্যাট করতে নেমে শুরু থেকেই তান্ডব শুরু করেছেন ভারতের দুই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারের শেষে ভারতের স্কোর ১১৮-০। আজ সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। ১৭ বলে ৪৪ রানে অপরাজিত তিনি। কিন্তু যাঁর কথা না বললেই নয়, তিনি অভিষেক শর্মা। ২০ বলে ৬৭ রানে অপরাজিত অভিষেক। এর ফলে দুটো রেকর্ড গড়ল ভারত। প্রথমটি, দ্রুততম দলগত ৫০ রান তুলল ভারত। মাত্র ২.২ -ওভারেই ৫০ রান তুলে দিল ভারত। দ্বিতীয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলগত সেঞ্চুরি করল ভারতীয় দল। ৫ ওভারেই ১০০ রান তুলে দিল ভারত। এর আগে রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ৫.৩ ওভারে ১০০ তুলেছিল প্রোটিয়ারা।
(বিস্তারিত আসছে)