‘দিল্লিতে রেকর্ড ঠান্ডা, হিমাচলেও পারদ নামল মাইনাস…এবার কি বাংলাতেও জাঁকিয়ে শীত?’
কলকাতা: দুর্গাপুজো মিটতেই বদল ঘটতে শুরু করেছে বাংলার আবহাওয়ায়। রোদের তেজ কমতেই রাতের দিকে নামছে তাপমাত্রা, আর শহরতলি থেকে গ্রামের সকালে হালকা শীতের আমেজ টের…
কলকাতা: দুর্গাপুজো মিটতেই বদল ঘটতে শুরু করেছে বাংলার আবহাওয়ায়। রোদের তেজ কমতেই রাতের দিকে নামছে তাপমাত্রা, আর শহরতলি থেকে গ্রামের সকালে হালকা শীতের আমেজ টের পাচ্ছেন সাধারণ মানুষ। চলতি বছরে কি তবে আগেভাগেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আর এর মাঝেই দেশের উত্তরভাগের আবহাওয়া বদল এবং দিল্লির ৩ বছরের রেকর্ড ঠান্ডা পড়ার ঘটনা নতুন আশার সঞ্চার করেছে। আবহাওয়া বিজ্ঞানীদের একাংশের মতে, উত্তর ভারতের এই শীতের মেজাজ যদি বজায় থাকে, তবে বাংলাতেও ভালোই ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই উত্তর ভারতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হতে শুরু করেছে। হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ি এলাকা থেকে শুরু করে দিল্লির সমতল ভূমি, সর্বত্রই হু হু করে নামছে পারদ। আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৯ ডিগ্রি কম। এর আগে ২০২৩ সালের ২৭ অক্টোবর এর চেয়ে কম (১৫.২ ডিগ্রি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল। অর্থাৎ গত তিন বছরের মধ্যে অক্টোবর মাসে এটাই দিল্লির শীতলতম দিন।
অন্যদিকে, হিমাচল প্রদেশে পরিস্থিতি আরও জাঁকিয়ে ঠান্ডা। রাজ্যের একাধিক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। বিশেষ করে কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ২.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়া তাবোতে ০.২ ডিগ্রি এবং কেলংয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে পারদ। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৭ ও আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও ২৯ ও ৩০ অক্টোবর রাজ্যটির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলায় কবে নামবে পারদ? কী বলছে আবহাওয়া দফতর?
উত্তর ভারতের এই ঠান্ডার হাওয়া এবং সাম্প্রতিক ‘অর্ণব’ সাইক্লোনের প্রভাবে বাংলার আবহাওয়াও ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তবে রাজ্যে পাকাপাকিভাবে কবে থেকে শীত পড়বে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, নভেম্বরের মাঝামাঝি থেকে বঙ্গে তাপমাত্রা নামতে শুরু করতে পারে। তবে এ বছর শীতের আসল রূপ কেমন হবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত সাইক্লোন ‘অর্ণব’-এর জেরে সম্ভাব্য দুর্যোগ ও বৃষ্টির ধাক্কা কাটিয়ে তবেই শীতের প্রকৃত আমেজ উপভোগ করতে পারবে বাংলার মানুষ।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুর্যোগের আশঙ্কা! সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অর্ণব’, বাতিল বহু ট্রেন! চার রাজ্যে চরম সতর্কতা