দমকলের অনুমতি না নিয়েই এঁদো গলিতে বড় বড় ফ্ল্যাট! - 24 Ghanta Bangla News
Home

দমকলের অনুমতি না নিয়েই এঁদো গলিতে বড় বড় ফ্ল্যাট!

Spread the love

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের বাঁধরোড, অভিরামপুর এলাকার একাধিক গলি রয়েছে। সেখানকার জমির দাম বর্তমানে আকাশছোঁয়া। চিকিৎসকদের বাড়ি, নার্সিংহোম, ওষুধের দোকান, বাজার, বিভিন্ন শপিং মল থাকায় যোগাযোগের সুবিধার জন্য অলিগলিতে একাধিক ফ্ল্যাট গড়ে উঠেছে। বাঁশবাড়ি থেকে বিবেকানন্দপল্লি, রামকৃষ্ণপল্লি থেকে রামনগর কাছারি, সুভাষপল্লি থেকে কৃষ্ণপল্লি, মালঞ্চপল্লি, দেশবন্ধুপাড়া, সিঙ্গাতলা, বিবিগ্রাম, পিরোজপুর-সহ শহরের একাধিক অলিগলিতেই অসংখ্য ফ্ল্যাট রয়েছে। কোথাও তৈরির কাজ চলছে। কোথাও আবার শেষ। মানিকচক, ভুতনি, বৈষ্ণবনগর এলাকার যাঁরা সরকারি কর্মচারী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তাঁরা বন্যার জেরে ভিটেমাটি হারিয়ে শহরে এসে ব্যাঙ্ক ঋণ নিয়ে ফ্ল্যাট কিনেছেন। বৈধ না অবৈধ তা তাঁরা খতিয়ে দেখছেন না বলে অভিযোগ। যে গলি দিয়ে কোনও রকমে টোটো চলাচল করতে পারে, সেখানে কী ভাবে বড় বড় ফ্ল্যাটের অনুমতি দিচ্ছে পুরসভা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *