জঙ্গলমহলে আজও অনেক হেঁশেলের ভরসা কচড়া তেল - 24 Ghanta Bangla News
Home

জঙ্গলমহলে আজও অনেক হেঁশেলের ভরসা কচড়া তেল

Spread the love

গ্রামবাসীদের দাবি, মহুয়া ফল শুধু তেলের উৎস নয়, জঙ্গলমহলের সংস্কৃতি ও জীবনযাত্রারও একটি অবিচ্ছেদ্য অংশ। মহুয়া ফুল থেকে খাদ্যদ্রব্য ও পানীয় তৈরি হয়, আবার ফলের বীজ থেকে মেলে তেল। ফলে মহুয়া গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি। স্থানীয় প্রবীণদের মতে, একসময়ে প্রায় প্রতিটি আদিবাসী পরিবার মহুয়া ফল সংগ্রহ করত। বর্তমানে বনাঞ্চল কমে যাওয়া এবং বাজারজাত ভোজ্যতেল সহজলভ্য হওয়ার কারণে এই প্রথার পরিধি কিছুটা কমেছে। তবুও জঙ্গলমহলের বহু গ্রামে এখনও মহুলতলায় ভোরবেলা ফল কুড়ানোর দৃশ্য দেখা যায়। পিড়াকাটার সরস্বতী মাহাতো বলেন, ‘এই তেল দেখতে ও স্বাদে অনেকটা সর্ষের তেলের মতো। এই তেল দিয়ে রান্না করা খাবারের স্বাদে কোনও পরিবর্তন হয় না। এই তেল খাওয়ার পাশাপাশি গায়েও মাখা যায়। কথিত আছে, এই তেল ব্যথা-বেদনার স্থানে মালিশ করলে আরাম পাওয়া যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *