ফের জুটিতে অক্ষয়-করিশ্মা! জানেন কোথায় ঘটল এই ঘটনা? - Bengali News | Akshay kumar and karisma kapoor bring back deedar memories on stage - 24 Ghanta Bangla News
Home

ফের জুটিতে অক্ষয়-করিশ্মা! জানেন কোথায় ঘটল এই ঘটনা? – Bengali News | Akshay kumar and karisma kapoor bring back deedar memories on stage

সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হলেও স্মৃতি থেকে যায়। নব্বইয়ের দশকের সেই সোনালি সময়ের স্মৃতি আবারও একবার জীবন্ত হয়ে উঠল অক্ষয় কুমার ও করিশ্মা কাপুরকে একসঙ্গে দেখে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই জনপ্রিয় জুটি তাঁদের প্রথম ছবি ‘দিদার’–এর একটি আইকনিক মুহূর্ত নতুন করে রিক্রিয়েট করেন, যা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আইকনিক জুটিকে আবার একসঙ্গে দেখে খুশি জুটির ভক্তরা।

অনুষ্ঠানের মঞ্চে করিশ্মা কাপুরকে পাশে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অক্ষয় কুমার। তিনি সকলকে জানান, করিশ্মাই ছিলেন তাঁর কেরিয়ারের “প্রথম হিরোইন”। অক্ষয়ের কথায়, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিদার’ ছবির মাধ্যমেই বলিউডে তাঁর যাত্রা শুরু হয় এবং সেই যাত্রার প্রথম নায়িকা ছিলেন করিশ্মা।

অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ, তিনি তখন নতুন অভিনেতা, তাই বেশ অনেকটাই নার্ভাস ছিলেন। সেই সময় করিশ্মার সহযোগিতাতেই ভয় কাটাতে পেরেছিলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে সেই পুরনো দিনের কথা বলতে গিয়ে স্পষ্টভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।

এই কথোপকথনের চলার মাঝেই দুজনে মিলে ‘দিদার’ ছবির একটি জনপ্রিয় দৃশ্য রিক্রিয়েট করেন। দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা অনুষ্ঠানস্থল। সেই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা একে নব্বইয়ের দশকের বলিউডের জুটিকে আবার একসঙ্গে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন।

করিশ্মা কাপুরও জানান, তাঁর কেরিয়ারের শুরুর দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি অক্ষয় কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা । দীর্ঘদিন পর একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে পুরনো স্মৃতি ভাগ করে নিতে গিয়ে অক্ষয়ের মত আবেগপ্রবণ হয়ে পড়েন তিনিও।

১৯৯২ সালে মুক্তি পায় অক্ষয় কুমার করিশ্মা কাপুর অভিনীত ছবি ‘দিদার’। ১৯৮৯ সালের বাংলা ছবি আমানতের রিমেক। হিন্দি রোমান্টিক অ্যাকশন ছবিটি এখনও মনে রেখেছেন ছবিপ্রেমীরা। তাই পুরনো জুটিকে আবার একই মঞ্চে দেখে বেশ খুশি ভক্তমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *