দলীয় প্রতীক মামলায় সুপ্রিম কোর্টে আরও ১০ দিন সময় পেল ঋতব্রত শিবির
আদালত আগেই জানিয়েছিল, নথি জমা দিতে চার সপ্তাহ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশনকে আরও তিন মাসের সময়সীমা দেওয়ার কথা। তবে এখনও যে হেতু ডেমোক্র্যাটিক তৃণমূল সমস্ত নথি তৈরি করতে পারেনি, সুপ্রিম কোর্ট আরও ১০ দিন সময় দিল তাদের। এর পরে যদি মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আরও ১০ দিন চায়, তা হলে ২০ দিন পিছিয়ে যাবে গোটা পর্ব।