আজই অভিষেক! প্রকাশ্যে মোহনবাগানের নতুন হোম জার্সি - 24 Ghanta Bangla News
Home

আজই অভিষেক! প্রকাশ্যে মোহনবাগানের নতুন হোম জার্সি

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, সোমবার থেকেই ইন্ডিয়ান সুপার লিগের হোম ম্যাচ শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা লড়াই করবে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ, সোমবার থেকেই ইন্ডিয়ান সুপার লিগের হোম ম্যাচ শুরু করবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা লড়াই করবে ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। শুরুটা খুব একটা ভালো ছিল না মেরিনার্সদের। প্রথম ম্যাচেই তারা পরাজিত হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সেই ধাক্কা কাটিয়ে যদিও দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে তারা পরাজিত করেছিল টমাস টর্চজের স্পোর্টিং ক্লাব দিল্লিকে। সেই জয়ের ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য বাগানের।

তার আগেই আজ সকালে প্রকাশিত হল মোহনবাগান সুপার জায়ান্টের হোম জার্সি। যা রীতিমতো নজর কেড়েছে আপামর সভ্য সমর্থকদের। এদিন সকালে সবুজ-মেরুনের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয় একটি বিশেষ ভিডিও। যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘সবুজ-মেরুন ই আমাদের গর্ব। আমাদের ঐতিহ্য, আমাদের আবেগ।’ ভিডিওটি দেখানো হয় কীভাবে ‘মোহনবাগান’ প্রতিনিয়ত সকল ফুটবলপ্রেমীদের আবেগ ও ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কীভাবে সবুজ-মেরুন রঙটি সকলের মনের সাথে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে আপন মহিমায়।

তাছাড়া মোহনবাগানের প্রসঙ্গ আসলে ফুটবলপ্রেমীদের মনের কি অবস্থা হয় কিংবা কিভাবে মোহনবাগানের কথা উঠলে সমর্থকরা গর্বে বুক ফুলিয়ে ওঠে সেটাও দেখানো হয়েছে। এছাড়াও সেই ভিডিওতে নয়া জার্সিতে দেখা যায় লি হ্যারি আরউইন থেকে শুরু করে জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ, বিশাল কাইথ ও মনবীর সিংদের। এই নয়া জার্সিতেই আজ মাঠে নামবে মেরিনার্সরা।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *