পুজোর শেষে ঘরে ফেরার পথে ঢাকিরা, খুশি পরিবার
সমীর মণ্ডল, মেদিনীপুর
পুজোর আনন্দ শেষে বিসর্জনের বিষাদে মন যখন ভারাক্রান্ত, তখন খুশির হাওয়া ঢাকিদের গ্রামে। কাঁধে ঢাক, মাথায় পোশাকের বস্তা, সঙ্গে পুজো কমিটির দেওয়া মিষ্টি আর পারিশ্রমিক নিয়ে ঘরে ফিরছেন ঢাকিরা। পুজোর ক’টা দিন পরিবারের থেকে দূরে কাটিয়ে অবশেষে ঘরে ফেরার আনন্দই যেন তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আর প্রিয়জনকে কাছে পেয়ে হাসি ফুটেছে পরিবারের সদস্যদের মুখেও।