বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় মৃত্যু স্কুটিচালকের, থানায় দুর্ব্যবহারের অভিযোগ
ঘটনার পরে বিচারকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মৃতের ভাইঝি জয়লক্ষ্মী। দাবি, থানায় তিনি বিচারককে জিজ্ঞাসা করেছিলেন, কেন নাবালক ছেলের হাতে গাড়ি তুলে দিলেন? জবাবে তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ জয়লক্ষ্মীর। তিনি বলেন, ‘বিচারকের আচরণ মাথায় রেখে, আমরা এই মামলা লড়ব। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কী হতে পারে, এই ঘটনা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।’