IPL 2024: আইপিএল ফাইনাল হতেই বোর্ডের দারুণ পুরস্কার নীরব কর্মীদের! - Bengali News | After IPL 2024 final BCCI Secretary Jay Shah announces Rs 25 lakh prize money for groundsmen and curator of all IPL 2024 venues - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: আইপিএল ফাইনাল হতেই বোর্ডের দারুণ পুরস্কার নীরব কর্মীদের! – Bengali News | After IPL 2024 final BCCI Secretary Jay Shah announces Rs 25 lakh prize money for groundsmen and curator of all IPL 2024 venues

Spread the love

IPL 2024: আইপিএল ফাইনাল হতেই বোর্ডের দারুণ পুরস্কার নীরব কর্মীদের!Image Credit source: BCCI

কলকাতা: আইপিএল অনুষ্ঠিত হওয়া মানেই একাধিক ব্যক্তির লক্ষ্মীলাভ। ক্রিকেটাররা যেমন নিলামে প্রচুর টাকা পান। ম্যাচ খেলার জন্য ফি পান। এ ছাড়াও থাকে প্লেয়ার অব দ্য ম্যাচ হলে আলাদা টাকা। সময় যত পেরোয় একাধিক ক্রিকেটারদের টাকাও বাড়ে। ভারতীয় ক্রিকেটারদের চুক্তিও সেই রকম। সময়ের ব্যবধানে বিসিসিআই টাকা বাড়ায় বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের। শুধু কি ক্রিকেটারদের টাকাই বাড়ে? বিসিসিআইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করা যাবে না। আইপিএলের মতো আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজন করার জন্য যাঁরা খাটেন, তাঁদের এ বার পুরস্কার দিল বোর্ড।

এ বারের আইপিএলের মোট ১৩টা স্টেডিয়ামে খেলা হয়েছে। সেখানকার কিউরেটর থেকে গ্রাউন্ডসম্যান, প্রতি স্টেডিয়ামের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছেন বোর্ডের সেক্রেটারি জয় শাহ। কেকেআর ১৭তম আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন সকালে সোশ্যাল মিডিয়া সাইট X এ এই বার্তা জানিয়েছেন জয় শাহ। কিউরেটর থেকে গ্রাউন্ডসম্যান, তাঁরাই তো নীরব কর্মী। মাঠকে তাঁরা নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসেন। তাঁরা পুরস্কার পাওয়ারই তো যোগ্য।

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ লিখেছেন, ‘একটা টি-টোয়েন্টি মরসুমকে সফল করে তোলার নেপথ্য যাঁরা সেই সব অখ্যাত নায়কদের ধন্যবাদ। তাঁরা অক্লান্ত পরিশ্রম করে দারুণ পিচ বানিয়েছেন। আবহাওয়া কঠিন হলেও পিচ ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের ধন্যবাদ জানাতে, ১০টি মাঠের সকল মাঠকর্মী এবং কিউরেটরদের ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর এ বারের আইপিএলের অতিরিক্ত যে মাঠগুলি ছিল তাঁদের মাঠকর্মী এবং কিউরেটরদের ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। আপনাদের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ।’

২৫ লক্ষ টাকা করে পেয়েছে মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, মুল্লানপুর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লখনউ, আমদাবাদ ও জয়পুর। এ ছাড়া গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং ধরমশালা ১০ লক্ষ টাকা করে পেয়েছে। আর আলাদা করে সেরা মাঠের সম্মান পেয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *