প্রিজ়ন ভ্যানে কালী মূর্তি, কাকদ্বীপে এক বছর আগের ঘটনা স্মরণ করিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

প্রিজ়ন ভ্যানে কালী মূর্তি, কাকদ্বীপে এক বছর আগের ঘটনা স্মরণ করিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর

Spread the love

শনিবার কাকদ্বীপে মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচি ছিল। সেখানে শুভেন্দু জানান, কাকদ্বীপে যে আইপিএস অফিসারের নেতৃত্বে কালীমূর্তিকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল, রাজ্যে পালাবদলের পরে সেই আইপিএস কোটেশ্বর রাও-কে সাসপেন্ড করা হয়েছে। এ কথা এর আগে বিধানসভাতেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার মমতাকেও আক্রমণ করেন তিনি। বলেন, ‘মা কালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল। যিনি তুলেছিলেন, সেই আইপিএস অফিসারকে আমরা সাসপেন্ড করেছি। মা কালীর অপমান আমরা মানব না। যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মা কালীকে প্রিজ়ন ভ্যানে তোলা হয়েছিল, ওই মুখ্যমন্ত্রীকে মহালয়ার দিন দিল্লিতে প্রিজ়ন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের তাকত। এটাই মা দুর্গা, মা কালীর তাকত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *