Saltlake Restaurant Raid: মাংসে ফাংগাস, মেয়াদোত্তীর্ণ পনির! ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের, সল্টলেকের রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড | Salt Lake City Centre Restaurant Licence Suspended After Expired Paneer, Stale Meat Found - 24 Ghanta Bangla News
Home

Saltlake Restaurant Raid: মাংসে ফাংগাস, মেয়াদোত্তীর্ণ পনির! ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের, সল্টলেকের রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড | Salt Lake City Centre Restaurant Licence Suspended After Expired Paneer, Stale Meat Found

Spread the love

রেস্তরাঁতে হানা খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদেরImage Credit: Tv9 Bangla

কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2026) মিটতেই ফের অভিযানে খাদ্য সুরক্ষা দফতর। সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তরাঁয় (Saltlake Restaurant) হানা দেয় আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় পচা, বাসি খাবার। আপাতত ওই রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, পুজোর আগে রাজ্যজুড়ে বিভিন্ন রেস্তরাঁ, খাবারের দোকানগুলিতে অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। সেইসময় কোনও রেস্তরাঁ থেকে উদ্ধার হয় পচা-ফাঙ্গাস পড়া চিকেন বা মটন, কোথাও মেয়াদোত্তীর্ণ খাবার, কোথাও আবার খাবারে কিলবিল করছিল পোকা। তখন বহু রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এবার পুজো মিটতেই ফের অভিযানে খাদ্য সুরক্ষা দফতর।

উদ্ধার ফাঙ্গাস পড়া মাংস

জানা গিয়েছে, শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তরাঁতে হানা দেয় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখান থেকেই মেয়াদোত্তীর্ণ পনির, বাসি মাংস পাওয়া গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের দাবি, আগেও ওই রেস্তরাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। সেইসময় মোটা টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও বাসি, পচা খাবার উদ্ধারে এবার রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।

কী জানাচ্ছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা?

এক আধিকারিক বলেন, “ফ্রিজারের মধ্যে নোংরা। মাংস রাখা রয়েছে খোলা। পনির বা দুধের যে প্রোডাক্টগুলি রয়েছে, তা মেয়াদোত্তীর্ণ। একেবারেই কোনও হাইজিন নেই। জনস্বার্থে এটা আজ বন্ধ করে দেওয়া হবে। লাইসেন্স সাসপেন্ড করা হবে।” রেস্তরাঁ কর্তৃপক্ষে জানায়, “আগেও পেনাল্টি করেছিল। তখন আমরা সব বিধি মেনেছিলাম। আসলে পুজোর মধ্যে প্রচুর চাপ থাকে তো। দুই দিন হয়েছে লেবাররা সব ছুটিতে রয়েছে। বাড়ি চলে গিয়েছে। যা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এরপর তা আমরা পুরোপুরি মানব। রেস্তরাঁ বন্ধ না করার আবেদন করব।” আপাতত রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *